Wednesday, February 5, 2014

কবি আল্লামা শেখ সাদী(রহঃ)বলেছেন,

কবি আল্লামা শেখ সাদী(রহঃ)বলেছেন,
তোমার যখন বৃদ্ধকালের ছাপ পড়ে গেছে,
তখন আর দেরী না করে তাড়াতাড়ি নিজের জন্য
পরকালে রওয়ানা হওয়ার আসবাবপত্র যোগাড় করা উচিত।
বিলম্ব করলে কাফেলা পরিত্যাক্ত পথিকের মত কপালে হাত
দিয়ে কাঁদতে হবে। শত কাঁদলেও সময় আর ফিরে পাবে না।
যদি তোমার জ্ঞান থাকে, তাহলে জলদি করে কবরের পুঁজি সংগ্রহ
কর, নতুবা কবরে গিয়ে তুমি কিছুই করতে পারবেনা। তোমার কোন
সাধ্য থাকবে না। তোমার দেহ, মাংস সবই মাটি হয়ে যাবে।

Tuesday, February 4, 2014

অসাধারন একটি হাদীসঃ (পড়ার পর শেয়ার করবেন)


আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আল্লাহ তা’য়ালা, ফেরেশতাগণকে আদেশ দিয়ে বলেন, হে আমার ফেরেশতাগণ!
“আমার বান্দা যদি কোন অসৎ কাজ করার ইচ্ছা করে,
তবে উহা পাপ হিসেবে লিখিও না, যতক্ষণ সে উহা বাস্তবায়ন না করে।
যদি উহা বাস্তবায়ন করেই ফেলে তবে মাত্র একটি পাপ লিখে দাও।
আর যদি আমার ভয়ে উহা পরিত্যাগ করে, তহালে উহা একটি সৎকাজ হিসেবে লিখে দাও।
আর যদি কোন সৎকাজের ইচ্ছা করে তবে উহা একটি সৎকাজ হিসেবে লিখে দাও।
আর যদি উহা বাস্তবায়ন করে তাহলে তা দশগুণ থেকে সাতশ গুণ পর্যন্ত বৃদ্ধি করে লিখে দাও।
[সহীহ বুখারী, হাদীস নং ৬৯৪৭; সহীহ মুসলিম, হাদীস নং ১৩৮]

Saturday, February 1, 2014

পীর ধরতে হবে

প্রশ্নঃ
পীর ধরতে হবে এ ব্যাপারে পবিত্র কোরআন শরীফে কোন নির্দেশ আছে কিনা ? , ঊত্তরঃ হ্যাঁ পীর ধরতে হবে, এ প্রসঙ্গে পবিত্র কোরআন পাকে বহু নির্দেশ আছে । তবে পীর শব্দটি পবিত্র কোরআন পাকে নেই । কারন পীর শব্দটি ফার্সি ভাষা হতে বাংলা ভাষায় প্রবেশ করেছে । যেমনঃ নামাজ, রোজা, ফিরিস্তা, খোদা, ইত্যাদি শব্দগুলো কোরআন শরীফে-এ নেই । কারন উহা ফার্সি শব্দ , তবে এর প্রতিটি ফার্সি শব্দেরই প্রতিশব্দ কোরআন শরীফ আছে, যেমনঃ নামাজ- সালাত, রোজা- সাওম, ফিরিশ্তা-মালাকুন ইত্যাদি । আবার সালাত আরবি শব্দটি স্থান বিশেষ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় । অনুরূপভাবে পীর ফার্সি শব্দের প্রতিশব্দ পবিত্র কোরআন শরীফের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দে প্রকাশ করেছেন, যথাঃ 'অলি' বহুবচনে আউলিয়া, মুর্শিদ, ইমাম, বহুবচনে আইম্মা, হাদি, ছিদ্দিকিন, ইত্যাদি । , নিম্নে কিছু আয়াত শরিফের অর্থ পেশ করা হলঃ , ১) হে মুমিনগণ! তোমরা অনুস্মরণ কর, আল্লাহ্ পাক এর, তাঁর রাসুল পাক (দঃ) এর এবং তোমাদের মধ্যে যারা ধর্মীয় নেতা । (সুরাঃ নিসা, আয়াতঃ ৫৯) । , ২) স্মরণ কর! সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাঁদের (ইমাম) নেতা সহ আহ্বান করব । (বনি ইসরাইল, আয়াতঃ ৭১ )। , ৩) মুমিন পুরুষ ও মুমিনা মেয়েলোকের ভিতর হতে কতেক কতেকের বন্ধু । (সুরাঃ তাওবাহ, আয়াতঃ ৭১) । , ৪) তোমাদের মধ্যে এমন একদল লোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে । (সুরাঃ আল-ইমরান, আয়াতঃ ৭১) । , ৫) অনুস্মরণ কর তাঁদের যারা তোমাদের নিকট কোন প্রতিদান চাহে না, এবং যারা সৎ পথ প্রাপ্ত । (সুরাঃ ইমায়িন, আয়াতঃ ২১) । , ৬) যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখি হয়েছে তাঁর পথ অনুস্মরণ কর সুরাঃ লোকমান, আয়াতঃ ১৫। , ৭) জিকির সম্বন্ধে তোমাদের জানা না থাকলে জিনি জানেন তাঁর নিকট হতে জেনে নাও । (সুরাঃ আম্বিয়া, আয়াতঃ ৭)। , ৮) হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং (ছাদেকিন) সত্যবাদী গণের সঙ্গী হয়ে যাও । (সুরাঃ তাওবাহ, আয়াতঃ ১১৯) । , ৯) নিশ্চয়ই আল্লাহ্ পাকের রহমত (মুহসিনিন) আউলিয়া কিরামগনের নিকটবর্তী । (সুরাঃ আরাফ, আয়াতঃ ৫৬) । , ১০) আল্লাহ্ যাকে সৎপথে পরিচালিত করেন, সে সৎপথ প্রাপ্ত হয় এবং তিনি (আল্লাহ্) যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনো তাঁর জন্য কোন পথপ্রদর্শনকারী (অলি- মুরশিদ) পাবে না । (সুরাঃ কাহাফ, আয়াতঃ ১৭) । , ১১) সাবধান! নিশ্চয়ই আল্লাহ্র অলিগণের কোন ভয় নেই, এবং তারা কোন বিষয় এ চিন্তিতও নহে । তাঁদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখেরাতে, আল্লাহ্র কথার কোন পরিবর্তন হয় না, উহাই মহা সাফল্য । (সুরাঃ ইউনুছ, আয়াতঃ ৬২-৬৪) । , ১২) হে মুমিনগণ! তোমরা আল্লাহ্ পাককে ভয় কর, এবং তাকে পাবার জন্য (নৈকট্য লাভের) অছিলা তালাশ কর । - (সুরাঃ মায়েদা, আয়াতঃ ৩৫) । , হে আল্লাহ আমাদের্কে সত্ত ও সঠিক জানা ও বুজার তৌফিক দান করুন এবং কামেল পীরের মুরিদ হয়ার তৌফিক দান করুন। আমাদের মদ্দে যারা পীর মুর্শিদের মান সম্মান বুজে না তাদের্কে হেদায়েত কর তুমার হেদায়েত জদি না মানে তবে তুমার গায়েবি শক্তি ধারা তুমি তাদের্কে ধংস করে দাও। আমীন ইয়া রাব্বুল আলামীন। , পড়া শেষে শেয়ার করতে ভুল কর্বেন না। , ¤নুর নবীজির গোলাম¤ , ¤বড় পীরের সৈনিক¤

Friday, January 31, 2014

প্রসঙ্গ মীলাদুন্নবী ও সীরাতুন্নবী

১২ই রবিউল আউয়াল, ঈদ-এ-মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে আনন্দ প্রকাশ করাকে নাজায়েজ বলে ফতোয়া আরোপ করছে, এবং ওই দিনে "সীরাতুন্নবী" (ﷺ) পালন করতে হবে বলে ফতোয়া দিচ্ছে, ওই মৌলভীদের জানা থাকা উচিত ছিলো যে "মীলাদুন্নবী" (ﷺ) মানার মধ্য দিয়েই "সীরাতুন্নবী" (ﷺ) প্রতিষ্ঠিত হয়।
যেমন "মীলাদুন্নবী" (ﷺ) আগে এর পরে ধারাবাহিকভাবে নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ৬৩ বছরের জিন্দেগী সীরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।

তাহলে আসুন আমরা জেনে নেই পবিত্র
ঈদ-এ-মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বা মীলাদুন্নবী বলতে কি বুঝায়?

"মীলাদুন্নবী" (ﷺ) মূলত ‘ঈদ’ অর্থ হচ্ছে খুশি বা আনন্দ
প্রকাশ করা।আর
‘মীলাদ’ ও ‘নবী’ দুটি শব্দ
একত্রে মিলে ‘মীলাদুন্নবী’
বলা হয়।‘মীলাদ’-এর
তিনটি শব্দ রয়েছে (মীলাদ) (মাওলিদ) ও (মাওলুদ) এ তিনটি শব্দের আভিধানিক অর্থ হলো- জন্মদিন,জন্মকাল ও জন্মস্থান প্রভুতি।

অনুরূপ মিসবাহুল লুগাতের ৯৬৬ পৃষ্টায় রয়েছেঃ-

"মীলাদ"অর্থঃ জন্মের সময়,

"মাওলিদ"অর্থঃ জন্মস্থান,

"মাওলুদ" অর্থঃ ছোট শিশু।

মোট কথা মীলাদ শব্দটি জন্মকাল বা জন্মদিন ব্যতীত অন্য কোন অর্থে ব্যবহৃত হয় না।সুতরাং মীলাদুন্নবী, মাওলেদুন্নবী ও মাওলুদুন্নবী শব্দগুলীর অর্থ হলো- হুজুরপাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জন্মদিন বা জন্মকাল।

অর্থাৎ আভিধানিক
বা শাব্দিক অর্থে
"মীলাদুন্নবী"বলতে হুজুরপাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উনার বিলাদত
শরীফকে বুঝানো হয়ে থাকে।
আর পারিভাষিক
বা ব্যবহারিক অর্থে
ﻣﻴﻼﺩ ﺍﻟﻨﺒﻰ
"মীলাদুন্নবী" বলতে (সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম)
উনার বিলাদত শরীফ
উপলক্ষে উনার ছানা-সিফাত বর্ণনা করা,
উনার প্রতি সালাত ও সালাম পাঠ করা,উনার
পুতঃপবিত্র
জীবনী মোবারকের
সামগ্রিক বিষয়
সম্পর্কে আলোচনা করাকে বুঝানো হয়।
আর সাইয়্যেদীল
আ’ইয়াদ, পবিত্র
ঈদ-এ-মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
বলতে প্রাণপ্রিয়
নবীজি,হুজুরপাক
(সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম)
উনার বিলাদত শরীফ
উনার জন্য খুশি প্রকাশ করা,শুকরিয়া আদায়
করাকে বোঝায়।এখন এ খুশি প্রকাশ করা বিভিন্ন রকম
হতে পারে।যে কোন
নেক আমলের মাধ্যমেই এ
খুশি প্রকাশ করা যেতে পারে।তবে সবচেয়ে উত্তম
হল হুজুরপাক
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উনার পবিত্র শান মোবারকে সালাত শরীফ,সালাম শরীফ পেশ
করা,জশনে জুলুস বের করা,মীলাদ শরীফ
পাঠ করা ইত্যাদি ইত্যাদি।

১২ই রবিউল আউয়াল শরীফে ঈদ-এ-মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পরিবর্তে কেন সীরাতুন্নবী পালন
করা যাবে না?

পবিত্র ১২ রবিউল
আউয়াল শরীফ
যেহেতু হুজুরপাক
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
উনার বিলাদত শরীফ
উনার সাথে সংশ্লিষ্ট
বিশেষ সম্মানিত
একটি দিন।তাই এই
পবিত্র দিনে ঈদ-এ-মীলাদুন্নবী (সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম)
পালন করাই যুক্তিসংগত,
"সীরাতুন্নবী" (ﷺ) কখনো নয়।
কেননা, "সীরাতুন্নবী" যদি বলা হয়
‘সীরাত’ হচ্ছে চরিত্র
মোবারক,আচার-আচরণ, জীবন পদ্ধতি,জীবন যাপনের পন্থা,মাযহাব, তরীকা,অবস্থা,জীবনাচার, জীবনচরিত সুতরাং সীরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শব্দের পারিভাষিক অর্থ হলো নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনী বা জীবনচরিতকে বুঝায়,যেটা আল্লাহ
পাক-এর হাবীব হুজুরপাক (সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম)
উনার একটা সিফাত
বুঝানো হয়েছে সীরাতুন্নবী (সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম)
যখন কেউ চরিত্র
মোবারক সম্পর্কে আলোচনা করবে
তখন সেটা "সীরাতুন্নবী" হবে।যদি "সীরাতুন্নবী" বলা হয় তাহলে আল্লাহপাক-এর হাবীব হুজুরপাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
উনার ছূরতন্নবী অর্থাৎ ছূরত মোবারক কেমন ছিলো?
আল্লাহপাকের
হাবীব হুজুরপাক
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
উনার যে নূর মোবারক
ছিলো ‘নূরে হাবীবী’
তাহলে সেটার মাহফিল
করতে হবে আলাদাভাবে।
এভাবে কেউ সীরাতুন্নবী,
কেউ ছূরাতুন্নবী, (ﷺ)
কেউ মিরাজুন্নবী, (ﷺ)
কেউ হিজরতুন্নবী, (ﷺ)
কেউ জিহাদুন্নবী, (ﷺ)
কেউ রিসালাতুন্নবী, (ﷺ)
কেউ রিহালাতুন্নবী, (ﷺ)
কেউ বিছালুন্নবী, (ﷺ)
কেউ নূরুন্নবী (ﷺ) -এর মাহফিল
করবে অর্থাৎ
প্রতিটি বিষয়
আলাদা আলাদা হয়ে যাবে
এবং আলাদা আলাদা নাম
দিয়ে আলোচনা করতে হবে।যেমন উনার যেহেতু জন্ম হয়েছে আগে,পরে ৬৩ বছরের জীবনচরিত। তাই ১২ই রবিউল আউয়ালে হুজুরপাকের বিলাদত বা জন্ম হয়েছে তাই "মীলাদুন্নবী" উপলক্ষে আনন্দ প্রকাশ করা আল্লাহর হুকুম সুরা-ইউনূসের ৫৮ নং আয়াত তাঁর প্রমাণ, এ আয়াত থেকে "মীলাদুন্নবী" তথা খুশি উদযাপন করা কথা বলা হয়েছে,"সীরাতুন্নবী" নয়।
আর যেহেতু পবিত্র
দিবসটি বিলাদত শরীফ উনার সাথে সংশ্লিষ্ট, তাই
ঈদ-এ-মীলাদুন্নবী (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) ব্যতীত অপর কোন নামে সম্বোধন করা ঠিক হবে না।
এখানে উল্লেখ করতে চাই যে "মীলাদুন্নবী" একদিনের ঘটনা নয়,আল্লাহর সৃষ্টিতে যতদিন আছে সকল দিনেরই মূল হলেন নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
সুতরাং সকল দিনেই নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সৃষ্টির কারণে ধন্য।মোট কথা নবীজি (আলাইহিস সালাম) আগমন দিন, মাস, কিংবা বছরের সাথে সম্পর্কিত করা যাবে না।সব কিছুই উনার উসিলায় পয়দা হয়েছে

Thursday, January 30, 2014

খাইরুল উমাম

যেভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম প্রথম থেকে আফজালুর রাসুল, অনুরূপ আমরা উম্মতে মোহাম্মদীয় প্রথম থেকে খাইরুল উমাম। আরশ-কুরসি সৃষ্টির পূর্বে আল্লাহ্‌-তা'আলা আমাদেরকে সাইয়িদুল মুরসালিন রাসুলে পাকের উম্মত হিসেবে নির্বাচন করেছেন। যেমন আল্লাহ্‌ তা'আলা বলেছেন- তোমরা শ্রেষ্ঠতম ( উম্মতে মোহাম্মদী ) ঐসব অম্মতের মধ্যে, যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে, তোমরা সৎকাজের আদেশ দিচ্ছ এবং মন্দ কাজ থেকে বারন করেছো। এমনকি পূর্ববর্তী আসমানি কিতাব ও সহিফার মধ্যে আমাদের ফাজায়েল ও মানাকেবের বিশদ বিবরন ছিল। উম্মতে মোহাম্মদীকে কিয়ামত পর্যন্তের জন্য সর্বউত্তম উম্মত বানিয়েছেন আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন। আমাদের থেকে সিদ্দিক ,শহীদ,অলি,মুজাহিদ,ফকিহ-মুফতি,মুহাদ্দিস,মুফাসসির,আলিম,হাফেজ,বানিয়েছেন। এ সব নেয়ামত উম্মতে মোহাম্মদীর জন্য সাইয়িদুল মুরসালিনের ওসিলায় হয়েছে।

সাইয়িদুশ শুহুদ

সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন (নবী-রাসুলগনের মধ্যে শ্রেষ্ঠ) নবী আখেরুজ্জামানের ওসিলায় আমরা সাইয়িদুশ শুহুদ, ওয়া  সাইয়িদুশ শোহাদা' ( শ্রেষ্ঠ সাক্ষী ) হয়েছি। আমাদের সাক্ষীর বদলতে অন্য নবী রাসুলগন তাদের উম্মতের অভিযোগ ও মোকাদ্দামা হতে পরিত্রাণ পাবেন। তাদের উম্মতরা তাদের বিরুদ্দে কিয়ামত দিবসে অভিযোগ করে বলবে, হে আল্লাহ! আমাদের কাছে আপনি যে নবী পাঠিয়েছেন, উনি আমাদেরকে ঈমানের দাওয়াত দেননি। ফলে আমরা ঈমান আনতে পারিনি। আমরা যে ঈমান আনতে পারিনি, সেটা আমাদের অপরাধ নয়। বরং সেটা আপনার নবীর অপরাধ। তখন আল্লাহ ওই নবীকে ডাকবেন এবং বলবেন, তুমি কি ঈমানের দাওয়াত পৌঁছিয়েছ? তিনি (নবী) উত্তরে বলবেন, হ্যাঁ। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার পক্ষে সাক্ষী কে??
তখন তিনি উত্তর দিবেন হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম এবং তাঁর উম্মতগন। তখন তারা ( উম্মতে মহাম্মাদি ) সাক্ষ্য দিবেন যে, নিশ্চয় তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর তখন আমাদের রাসুল সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম আমাদের সাক্ষ্যকে সমর্থন করবেন। 

Monday, January 20, 2014

❑ ভন্ডপীর দেওয়ানবাগীর মুখোশ উন্মোচন। একটু কষ্ট করে পড়ুন এবং পড়া শেষ হলে ছবিটি সবার সাথে শেয়ার করে এই ভণ্ডের মুখোশ সবার মাঝে খুলে দিন।




  • নাম মাহবুব এ খোদা,
    সর্বস্তরে দেওয়ানবাগী নামে পরিচিত।

    জন্ম ২৭ শে অগ্রহায়ন ১৩৫৬
    বাংলা মোতাবেক ১৪ ই ডিসেম্বর
    ১৯৪৯ ইংরেজী। জন্মস্থান
    ব্রাক্ষনবাড়ীয় জেলার আশুগঞ্জ
    থানাধীন বাহাদুরপুর গ্রামে।

    পিতা সৈয়দ আব্দুর রশিদ সরদার।
    মাতা জোবেদা খাতুন । ছয় ভাই দুই
    বোন। ভাইদের মধ্যে সর্ব কনিষ্ঠ।

    এক নজরে দেওয়ানবাগীর
    লিখা এবং বলা কিছু আকিদা ও
    উক্তি এবং একই সাথে আকিদা ও
    উক্তিগুলোর রেফারেন্সও দেয়া হল।

    বিঃদ্রঃ- দয়া করে প্রতিটা আকিদা ও
    উক্তি পড়ার পর "নাউজুবিল্লাহ"
    বলতে ভুলবেন না।

    ▣ “আমার অসংখ্য মুরিদান স্বপ্ন ও
    কাশফের মাধ্যমে আল্লাহর দীদার লাভ
    করেছে। আমার স্ত্রী হামিদা বেগম ও
    আমার কন্যা তাহমিনা এ খোদা স্বপ্নের
    মাধ্যমে আল্লাহকে দাড়ী গোফ বিহীন
    যুবকের ন্যায় দেখতে পায়।” –
    (সুত্রঃ আল্লাহ কোন পথেঃ২৩)

    ▣ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন
    “শুধু আমি নই, আমার স্ত্রী কন্যা সহ
    লক্ষ্য লক্ষ্য মুরিদানও
    আল্লাহকে দেখেছেন” –
    সুত্রঃ (সাপ্তাহিক দেওয়ানবাগ)

    ▣ “দেওয়ানবাগে আল্লাহ ও সমস্ত
    নবী রাসূল, ফেরেস্তারা মিছিল
    করে এবং আল্লাহ নিজে শ্লোগান দেন।”
    –সুত্রঃ (সাপ্তাহিক দেওয়ানবাগ,
    মার্চ ১৯৯৯ ইং)

    ▣ “আমি এক ভিন্নধর্মের
    লোককে ওজীফা ও আমল বাতলে দিলাম।
    ক’দিন পর ঐ
    বিধর্মী স্বপ্নযোগে মদিনায় গেল।
    নবিজীর হাতে হাত মিলালো। নিজের
    সর্বাঙ্গে জিকির অনুভব করতে লাগলো।
    তারপর থেকে ওই বিধর্মী প্রত্যেক
    কাজেই অন্তরে আল্লাহর নির্দেশ
    পেয়ে থাকে।” –সুত্রঃ (মানতের
    নির্দেশিকাঃ২৩, সূফী ফাউন্ডেশন,
    ১৪৭ আরামবাগ, ঢাকা)

    ▣ “কোন লোক যখন নফসীর
    মাকামে গিয়ে পৌঁছে, তখন তাঁর আর কোন
    ইবাদাত লাগেনা।” –
    সুত্রঃ (দেওয়ানবাগী রচিত, আল্লাহ
    কোন পথে,পৃঃ ৯০)

    ▣ “জিব্রাইল বলতে আর কেও
    নন,স্বয়ং আল্লাহ-ই জিব্রাইল।” –
    সুত্রঃ (মাসিক আত্মার বাণী, ৫ম বর্ষ,
    ১ম সঙ্খ্যাঃ২১)

    ▣ “সূর্যোদয় পর্যন্ত সাহরী খাওয়ার
    সময়। সুভে সাদেক অর্থ প্রভাতকাল।
    হুজুরেরা ঘুমানোর জন্য
    তারাতারি আযান দিয়ে দেয়।
    আপনি কিন্তু খাওয়া বন্ধ করবেন না।
    আযান দিয়েছে নামাজের জন্য। খাবার
    বন্ধের জন্য আযান দেয়া হয়না।” –
    সুত্রঃ (মাসিক আত্মার বাণী,
    সংখ্যাঃ নভেম্বরঃ ৯৯, পৃঃ ৯)

    ▣ “মানুষের জন্ম থেকে মৃত্যুপর্যন্ত
    হায়াতে জিন্দেগী কে পুলসিরা বলা হয়।”
    –সুত্রঃ (দেওয়ানবাগী রচিত, আল্লাহ
    কোন পথে, তৃতীয় সংস্করনঃ ৬০)

    ▣ “আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার
    ফলে আত্মা এক বিচ্ছেদ যাতনা ভোগ
    করতে থাকে। প্রভূর পরিচয় নিজের
    মাঝে না পাওয়া অবস্থায় মৃত্যু
    হলে সে বেঈমান হয়ে কবরে যাবে।
    তখন তাঁর আত্মা এমন এক অবস্থায়
    আটকে পড়ে যে, পুনরায় আল্লাহর
    সাথে মিলনের পথ খুঁজে পায়না। আর
    তা আত্তার জন্য কঠিন যন্ত্রনাদায়ক।
    আত্মার এরূপ চিরস্থায়ী যন্ত্রনাদায়ক
    অবস্থাকেই জাহান্নাম বা দোযোখ
    বলা হয়।” –
    সুত্রঃ (দেওয়ানবাগী রচিত, আল্লাহ
    কোন পথেঃ ৪৪)

    ▣ দেওয়ানবাগী নিজেকে ইমাম
    মাহদী দাবী করেন। অতঃপর
    দরুদে মাহদী রচনা করে্ন ।
    দরুদে মাহদীঃ “আল্লাহুম্মা ছাল্লী আ’লা সাইয়্
    ওয়ালা আ’লা ইমাম
    মাহদী রাহমাতাল্লিল আলামীন
    ওয়ালিহী ওয়াছাল্লীম।” ময়লার
    স্তূপে অর্ধমৃত ও বিবস্ত্র অবস্থায় রাসুল
    (সাঃ) কে দেখেছি।

    ▣ দেওয়ানবাগী ১৯৮৯
    সালে নাকি একটি ব্যতিক্র মধর্
    দেখে ফেলেন। এ স্বপ্ন
    সম্পর্কে তিনি বলেন, “
    আমি দেখি ঢাকা ও ফরিদপুরের
    মধ্যবর্তী স্থান জুড়ে এক বিশাল বাগান
    ফুলে- ফলে সুশোভিত। ওই
    বাগানে আমি একা একা হেটে বা হঠাত
    বাগানের একস্থানে একটি ময়লার স্তূপ
    আমার চোখে পড়ে। আমি দেখতে পাই ওই
    ময়লার স্তূপে রাসুল (সাঃ) এর
    প্রানহীন দেহ মোবারক পড়ে আছে। তাঁর
    মাথা মোবারক দক্ষিন দিকে আর
    পা মোবারক উত্তর দিকে প্রসারিত।
    বাম পা মোবারক হাটুতে ভাজ
    হয়ে খারা অবস্থায় রয়েছে।
    আমি তাকে উদ্ধার করার জন্য পেরেশান
    হয়ে গেলাম। আমি এগিয়ে গিয়ে তাঁর
    বাম পায়ের হাটুতে আমার ডান হাত
    দ্বারা স্পর্শ করলাম। সাথে সাথেই
    তাঁর দেহ মোবারকে প্রাণ ফিরে এল।
    তিনি চোখ মেলে আমার
    দিকে তাকালেন। মূহুর্তের মধ্যেই
    রাসূল (সাঃ) সুন্দর পোশাকে সুসজ্জিত
    হয়ে গেলেন।
    তিনি উঠে বসে হাসি মুখে আমার
    দিকে তাকিয়ে বললেন,
    হে ধর্মপূনর্জীবন দানকারী! ইতমধ্যেই
    আমার ধর্ম আরও পাঁচবার পূনর্জীবন লাভ
    করেছে। একথা বলে রাসূল
    (সাঃ)উঠে দাঁড়িয়ে হেটে হেটে সাথে চলে এলেন।
    এরপর আমার ঘুম ভেঙে গেল। ” –
    সুত্রঃ (দেওয়ানবাগীর স্বরচিত গ্রন্থ
    “রাসূল স. সত্যিই কি গরীব ছিলেন?”
    ১১-১২ প্রকাশকালঃ জুন ১৯৯৯।)

    ▣ "দেওয়ানবাগী এবং তার মুরীদদের
    মাহফিলে স্বয়ং আল্লাহ্, সমস্ত নবী,
    রাসূল (সা), ফেরেস্তা,
    দেওয়ানবাগী ওতার মুর্শিদ
    চন্দ্রপাড়ার মৃত আবুল ফজলসহ সমস্ত
    ওলি আওলিয়া, এক বিশাল
    ময়দানে সমবেত
    হয়ে সর্বসম্মতিক্রমে দেওয়ানবাগীকে মোহাম্মাদী প্রচারক
    নির্বাচিত করা হয়। অতঃপর আল্লাহ
    সবাইকে নিয়ে একমিছিল বের করে।
    মোহাম্মাদী ইসলামের
    চারটি পতাকা চারজনের_যথাক্রমে আল্লাহ,
    রাসূল (সা), দেওয়ানবাগী এবং তার
    পীরের হাতে ছিল। আল্লাহ,
    দেওয়ানবাগী ও তার পীর প্রথম
    সারিতে ছিলেন। বাকিরা সবাই
    পিছনের সারিতে। আল্লাহ নিজেই
    স্লোগান দিয়েছিলেন_
    ''মোহাম্মাদী ইসলামের আলো_
    ঘরে ঘরে জ্বালো।"(সূত্রঃ সাপ্তাহি দেওয়ানবাগী পত্রিকা-
    ১২/০৩/৯৯ )

    এই সব আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম , কোরআন হাদীস বিত্তিক বিবেচনা করবেন ▣