Sunday, January 19, 2014

১২ রবিউল আউয়াল

এখন যদি কেউ একথা বলে, ১২ই রবিউল আউয়াল শুধু মিলাদুন্নবীর খুশী উদযাপন না করে, 'ওফাতুন্নবীর' শোকও পালন করা চাই, কেউ যদি মিলাদুন্নবী উদযাপন করাকে শিরক ও বিদআত ইত্যাদিও বলে বেড়ায়, আবার কেউ কেউ যদি মুসলমানদের মিলাদুন্নবী উদযাপনকে ওফাতুন্নবীর শোক দিবস হিসেবেও আখ্যায়িত করার প্রয়াস পায়, তবে ওদের উক্তিগুলো কতটুকু যুক্তিযুক্ত ?
এর জবাব হচ্ছে- প্রথমত আমি প্রমাণ করেছি যে, ১২ই রবিউল আউয়াল 'মিলাদ-দিবসই' ওফাত দিবস নয় । এতদসত্ত্বেও যদি ওই দিনকে 'ওফাত দিবস' বলে কল্পনাও করা হয়, কিংবা যারা এরুপ বলে বেড়ায় তাদের কথা কিছুক্ষণের জন্য মেনেও নেওয়া হয়, তবুও মিলাদ শরীফের খুশি উদযাপন করাই ওইদিনে (তারিখে) জায়েয বা বৈধ থাকবে, আর ওফাতের শোক পালন করা নিষিদ্ধ হবে । কেননা, নিমাত বা মহা অনুগ্রহের উপর খুশী উদযাপন করা শরীয়ত মতে, সর্বদা ও বারংবারই বৈধ, প্রশংসিত ও পছন্দনীয় । যেমন, হযরত ঈসা আলাইহিস সালাম 'মা ইদাহ' (খাদ্যভর্তি খাঞ্ছা) অবতীর্ণ হবার দিনকে আপন পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য ঈদ (খুশী) সাব্যস্ত করেছেন ।
[সূরা মায়েদা, আয়াত ১১৪]
আর ওফাতের জন্য শোক প্রকাশ ওফাতের তিন দিন পর অকাট্য ও সম্পূর্ণরুপে নিষিদ্ধ ও নাজায়েয । কিন্তু আফসোস ! যারা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর খুশী উদযাপনের বিরোধিতা করতে গিয়ে 'ওফাতুন্নবী' সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর শোক পালন করার পক্ষে খোঁড়া যুক্তি দেখায় তারা যে শরীয়তের বিধান সম্পর্কেও অবগত নয় তা নিঃসন্দেহে বলা যায় । আর তাদের একথাও হৃদয়ঙ্গম করা উচিত যে, বিশ্বের কোথাও কোন মুসলমান ওফাতুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর শোক পালন না করার অন্যতম প্রধান কারণ এটাও ।

কিয়ামত এর আলামত

হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যাঁর হাতে আমার জান। দুনিয়া ততদিন ধ্বংস হবে না যত দিন না কোন ব্যক্তি কোন কবরের পাশ দিয়ে অতিক্রম করবে এবং ফিরে কবরের পাশে গিয়ে বলবে, হায়! এই কবরবাসীর বদলে আমি যদি এ কবরে থাকতাম, তবে কতই না ভাল হত। প্রকৃতপক্ষে তার কাছে দ্বীন ইসলামের কিছুই থাকবে না বরং বিপদাপদে অতিষ্ঠ হয়ে সে একথা বলবে।

[দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনের বর্ণনা অধ্যায় :: রিয়াযুস স্বা-লিহীন :: বই ১৯ :: হাদিস ১৮২১]

Friday, January 17, 2014

গত ১৪০০ বছর ধরে দুনিয়ার সমস্ত আলেমগণ এবং মুসলমানগণ ছিলেন কবরপূজারী,

গত ১৪০০ বছর
ধরে দুনিয়ার সমস্ত
আলেমগণ
এবং মুসলমানগণ
ছিলেন কবরপূজারী,
মাজারপূজারী আর
বর্তমানের এই
কেবলমাত্র ওহাবী ও
দেওবন্দীরাই সঠিক
মুসলমান। এ যেন ঠিক
এই হাদীসটির বাস্তব
প্রতিচ্ছবি
হযরত আব্দুল্লাহ বিন
আমর রাদিয়াল্লাহু
আনহু থেকে বর্ণিত।
রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
ইরশাদ
করেছেনঃ “নিশ্চয়
আল্লাহ তায়ালা তাঁর
বান্দাদের কাছ
থেকে ইলমকে এক
দফায় ছিনিয়ে নিবেন
না। বরং আলেমদের
ইন্তেকালের
মাধ্যমে ইলমের
বিলুপ্তি ঘটাবেন।
এমনকি যখন কোন
আলেম অবশিষ্ট
থাকবে না, তখন
লোকেরা মুর্খদেরকে নিজেদের
নেতা বানাবে।
সুতরাং তারা ইলম
ছাড়া ফাতওয়া দিয়ে নিজেও
পথভ্রষ্ট হবে,
অন্যদেরও পথভ্রষ্ট
করবে।"
[সহীহ ইবনে হিব্বান,
হাদিস নং-৪৫৭১;
বুখারী শরীফ, হাদিস
নং-১০০; সহীহ মুসলিম
শরীফ; হাদিস
নং-৬৯৭১; মুসনাদুশ
শিহাব, হাদিস নং-৫৮১]

হযৱত গাউছে পাক (ৱাঃ) বলেছেন

হযৱত গাউছে পাক (ৱাঃ) বলেছেন,"আৱ
যে ব্যাক্তি তাঁৱ কোন প্রয়োজনে আল্লাহ
তা'আলাৱ দৱবাৱে আমাৱ ওসীলা গ্রহণ কৱে,তাঁৱ প্রয়োজন পূৱণ কৱা হবে।যে ব্যাক্তি দু'ৱাকাত নামায পড়বে এবং প্রতি ৱাক্'আতে সূৱা ফাতিহাৱ পৱ ১১বাৱ সূৱা ইখলাস পাঠ কৱবে,অতঃপৱ
সালাম ফিৱিয়ে ৱাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহে ওয়াসাল্লাম-এৱ উপৱ দুৱুদ শৱীফ ও সালাম পাঠ কৱবে এবং আমাকে স্মৱণ কৱে ইৱাকেৱ দিকে (উত্তৱ দিকে) এগাৱ কদম এগিয়ে যাবে এবং আমাৱ নাম নিয়ে তাঁৱ প্রয়োজন উল্লেখ কৱবে,তাহলে আল্লাহ্ৱ হুকুমে তাঁৱ প্রয়োজন পূৱণ হয়ে যাবে।"
(Source:বাহজাতুল আনওয়াৱ ওয়া মা'দিনুল
আন্ওয়াৱ,পৃষ্ঠা- ৩৬৩)

নবীগন কবরে জীবিত

প্রশ্নঃ ভাই আমার মনে প্রশ্ন জাগে যে
১২ রবিউল আউয়াল নবী দুনিয়াতে এসে চিলেন
এবং ঐ দিনই আমাদের থেকে পর্দা করেছেন।
এখন কি ঈদে মিলাদুন্নবে দঃ পালন করা উচিত হবে।
বলেন যুক্তি সহ।

উত্তরঃ আমরা ঈদে মিলাদুন্নবী (দ.)
উদযাপন করি কিন্তু ওফাতুন্নবী উদযাপন করি না।

ওফাতুন্নবী উদযাপন না করার অনেক কারণের মধ্যে
একটি হল নবীগণ জীবিত। হযরত আনাস বিন মালিক
রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,

রাসূল (দ.) ইরশাদ করেন, "নবীগণ তাদের কবরের
মধ্যে জীবিত, তারা সেখানে সালাত আদায় করেন।

উক্ত হাদীসটি সহীহ সনদে যারা বর্ণনা করেন।
[১আল্লামা ইমাম আবূ ইয়ালা ঃ আল মুসনাদ ঃ ৬/১৪৭পৃ.,২আল্লামা ইমাম বায়হাকী ঃ হায়াতুল
আম্বিয়া ঃ ৬৯-৭৪পৃ.]

Wednesday, January 15, 2014

খারেজী সম্প্রদায়ের আত্মপ্রকাশ

রসুলুল্লাহ সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন, শেষ যুগে এমন এক সম্প্রদায় আসবে, যারা হবে অল্প বয়স্ক, চিন্তা-ভাবনায় নির্বোধ, কথা বলবে সৃষ্টিকুল  শ্রেষ্ঠ মহান ব্যাক্তির ভাষায়, নবী করীম সাল্লাল্লাহু  তা'আলা আলায়হি ওয়াসাল্লাম এর হাদিস বলবে বেশী পরিমাণে তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। ঈমান তাদের কণ্ঠনালি অতিক্রম করবেনা। সুতরাং তাদের কতল করে ফেল। কারন, তাদেরকে কতল করলে কিয়ামত দিবসে ঐ কতলের সাওয়াব দেওয়া হবে।

Wednesday, January 8, 2014

নব্য শয়তান জাকির নায়ক:


=========
বছর খানেক আগে একটি বক্তৃতায় জাকির নায়েক ইমাম হুসাইন (রাঃ)-এর খুনী কুখ্যাত ইয়াজিদের নামের সাথে “রাদিআল্লাহু আনহু ও তার ওপর আল্লাহ সন্তুষ্ট হউন অর্থাৎ তাকে জান্নাত দান করুন”উচ্চারণ করেছে(নাউজুবিল্লাহ)।সেই মহাপাপী জাহান্নামের কীট কুখ্যাত ইয়াজিদের জন্য যে আল্লাহ‌র কাছে জান্নাত লাভের দোয়া করে,তার মানসিকতা কতো জঘন্য
হতে পারে তা ভাবাই যায় না।আর সেই শয়তান নাকি ছাগুদের আইডল।